Ekattorer Kotha
সোমবার , ১৬ মার্চ ২০২৬ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

উত্তরায় শপিং মলে ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১২

                       

মার্চ ১৬, ২০২৬
                   

রাজধানীর উত্তরায় এক রিকশাচালককে পিটিয়ে হত্যার গুজব ছড়িয়ে বিপণিবিতানে ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এ মামলায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল রোববার রাত ১১টার দিকে উত্তরা ১৩ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ সড়কে অবস্থিত স্কয়ার শপিং মলে ভাঙচুরের ঘটনা ঘটে। কথা–কাটাকাটির জেরে ওই বিপণিবিতানের নিরাপত্তাকর্মীরা এক রিকশাচালককে ভেতরে নিয়ে পিটিয়ে হত্যা করেছেন এমন গুজব ছড়িয়ে রিকশাচালকেরা এ ভাঙচুর চালান। এমনকি তাঁরা বিপণিবিতানের সামনের সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক দফা চেষ্টা চালায়। পরে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সেখানে যান।

রাতেই সেখানে যান ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি ঘটনাস্থলে গিয়ে রিকশাচালকদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। আজ সকালেও ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করছিল।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ প্রথম আলোকে বলেন, একটি বিপণিবিতানের সামনে রিকশা দাঁড়ানোকে কেন্দ্র করে নিরাপত্তাকর্মী ও রিকশাচালকদের মধ্যে গতকাল রাতে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তিনি বলেন, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, একজন রিকশাচালকের সঙ্গে বিপণিবিতানের নিরাপত্তাকর্মীদের কথা–কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে। পরে ওই রিকশাচালক চলে যান।

ওসি বলেন, পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছে। বিপণিবিতানের মালিকেরা আরেকটি মামলা করবেন। এখনো সেখানে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

ক্ষুব্ধ রিকশাচালকদের অভিযোগ, বিপণিবিতানের নিরাপত্তাকর্মীরা ভেতরে এক রিকশাচালককে আটকে রেখে পিটিয়ে হত্যা করেছেন। তবে ওই রিকশাচালকের পরিচয় কেউ নিশ্চিত করে জানাতে পারেননি।

 

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

সিলেটে নজরুল একাডেমির আহ্বায়ক হলেন বদরুজ্জামান সেলিম

সিলেটে বৃহৎ প্রতিমায় হনুমান পূজা, উৎসবমুখর দাড়িয়াপাড়া

ভুটানের সঙ্গে বাণিজ্য-জ্বালানি সম্পর্কে নতুন গতি

সিলেটে নতুন তেলকূপ খননের উদ্যোগ

রমজানেও সিলেটে ঘন ঘন লোডশেডিং, বাড়ছে জনদুর্ভোগ

ট্রাম্পের ভাষণের পরই ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ঢাকায় কূটনৈতিক বৈঠক: বাংলাদেশের প্রার্থিতায় মালয়েশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত

স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর আহ্বান: ঐক্য ও দেশপ্রেমে গড়তে হবে উন্নত বাংলাদেশ

যুদ্ধবিরতি প্রচেষ্টায় কয়েকটি দেশকে ধন্যবাদ জানাল পাকিস্তান

৪৮ দলের বিশ্বকাপ: গ্রুপ পর্বে কার সঙ্গে কার লড়াই—পূর্ণ তালিকা প্রকাশ