Ekattorer Kotha
বুধবার , ১ এপ্রিল ২০২৬ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

ঈদে ‘ইমরান ম্যাজিক’: সিনেমা, নাটক ও মঞ্চজুড়ে দাপট

                       

এপ্রিল ১, ২০২৬
                   

বিনোদন ডেস্ক : :

গেল ঈদটি যেন এককভাবে দখল করে নিয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। গায়ক ও সংগীত পরিচালক—দুই ভূমিকাতেই সিনেমা, ম্যাগাজিন অনুষ্ঠান ও নাটকের গানে ছিল তার সরব উপস্থিতি। শুধু উপস্থিতিই নয়, তার গানগুলো ছড়িয়ে দিয়েছে বিশেষ আবেদন—যা অনেকেই বলছেন ‘ইমরান ম্যাজিক’।

ঈদের আলোচিত তিন সিনেমা—প্রিন্স, রাক্ষস ও দম—এ চারটি গান নিয়ে হাজির হন তিনি। এর মধ্যে ‘প্রিন্স’ ছবিতে শাকিব খান-এর লিপে ইমরানের গাওয়া ‘পরী’ গানটি বিশেষভাবে দর্শকপ্রিয়তা পায়।

অন্যদিকে সিয়াম আহমেদ-এর লিপে ‘রাক্ষস’ ছবিতে তিনি গেয়েছেন ‘শুদ্ধতার প্রেম’ ও ‘তুমি ছাড়া’। পাশাপাশি আফরান নিশো ও পূজা চেরী অভিনীত ‘দম’ সিনেমায় তার কণ্ঠে ‘কোথায় পাবো তাহারে’ গানটিও পেয়েছে প্রশংসা।

চারটি গানই চার ভিন্ন ঘরানার হওয়ায় শ্রোতারা পেয়েছেন বৈচিত্র্যপূর্ণ সঙ্গীত অভিজ্ঞতা। ভক্তদের এই ইতিবাচক সাড়ায় উচ্ছ্বসিত ইমরান জানান, ঈদের সিনেমার গান থেকে পাওয়া ভালোবাসা ভাষায় প্রকাশ করার মতো নয়। একই সময়ে একাধিক ভিন্নধর্মী গান প্রকাশ পাওয়াও বিরল ঘটনা বলেও মন্তব্য করেন তিনি।

সিনেমার গানের পাশাপাশি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি-তেও ছিল তার উপস্থিতি। সেখানে ‘এই তুমি সেই তুমি’ শিরোনামের একটি গান গেয়ে পারফর্ম করেছেন চিত্রনায়িকা বুবলী-এর সঙ্গে। গানটির সুর ও সংগীতও করেছেন ইমরান নিজেই, যা ইতোমধ্যে প্রশংসা কুড়াচ্ছে।

এছাড়াও ঈদের সময় বেশ কয়েকটি নাটকের গানেও কণ্ঠ দিয়েছেন তিনি, যা তার বহুমুখী ব্যস্ততা ও জনপ্রিয়তারই প্রমাণ। সব মিলিয়ে বলা যায়, এবারের ঈদে সংগীতাঙ্গনে ছিল ‘ইমরান ম্যাজিক’-এরই দাপট।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - ইপেপার

আপনার জন্য নির্বাচিত