Ekattorer Kotha
মঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

ইরানি রকেটে ইসরায়েলের মধ্যাঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ

                       

এপ্রিল ৭, ২০২৬
                   

দশদিক ডেস্ক : :

ইরান থেকে ছোঁড়া রকেট হামলায় ইসরায়েলের মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। হামলার আঘাতে পেতাহ তিকভা শহরের একটি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে। পাশাপাশি গিভত সমুয়েল এলাকাতেও ক্ষতির খবর পাওয়া গেছে।

ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবারের এই হামলায় বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। পেতাহ তিকভার মেয়রের বরাতে স্থানীয় একটি পত্রিকা জানায়, চলমান সংঘাতের শুরু থেকে এ পর্যন্ত শহরটিতে প্রায় দেড়শ স্থানে রকেট আঘাত হেনেছে।

এতে এক হাজারের বেশি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে। প্রাণ হারিয়েছেন অন্তত দুজন এবং নিরাপত্তার কারণে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন শতাধিক মানুষ।

এদিকে উত্তরের উপকূলীয় শহর নাহারিয়াতেও হামলার খবর পাওয়া গেছে। সেখানে লেবানন দিক থেকে ছোঁড়া রকেটে একাধিক স্থানে আঘাত হানে। একটি চলন্ত গাড়িতে আগুন ধরে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - ইপেপার

আপনার জন্য নির্বাচিত

আট বছর পর জিম্বাবুয়ে সফরে অস্ট্রেলিয়া, সেপ্টেম্বরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ

সিলেট বিভাগে ১৮৫ কনস্টেবল নিয়োগ দিচ্ছে পুলিশ

৩ মে থেকে সারা দেশে একযোগে হামের টিকাদান কর্মসূচি

ইরান ২০ বছরের জন্য পারমাণবিক অস্ত্র না বানানোর প্রস্তাব দিয়েছে: ট্রাম্প

সিলেটে আইনশৃঙ্খলা নিয়ে পুলিশ কমিশনারের প্রেস ব্রিফিং

বড় প্রত্যাশা, ম্লান বাস্তবতা: কেন হতাশ করল ‘প্রিন্স’?

সিলেটে হোল্ডিং ট্যাক্সে ১৫% ছাড়, ট্রেড লাইসেন্সে সারচার্জ মওকুফ

মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে নতুন বিতর্ক: তেলিয়াপাড়া দিবসে মির্জা ফখরুলের মন্তব্য

২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান ১১ লাখ ছাড়াল, নতুন বাজার সম্প্রসারণে জোর

সচিবালয়ে আকস্মিক সাক্ষাৎ: পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের আবেদন হাতে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান