Ekattorer Kotha
সোমবার , ১৩ এপ্রিল ২০২৬ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ডিজিটাল দানবক্স ও বাংলা কিউআর চালু

                       

এপ্রিল ১৩, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

দেশের শীর্ষস্থানীয় শরিয়াহসম্মত আর্থিক প্রতিষ্ঠান আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি ডিজিটাল দানবক্স, বাংলা কিউআর (স্ট্যাটিক ও ডায়নামিক) অ্যাকুয়ারিং এবং ‘ডিজিটাল ও ক্যাশলেস ক্যাম্পেইন ২০২৬’ উদ্বোধন করেছে।

রবিবার (১২ এপ্রিল) প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খাজা শাহরিয়ার প্রধান অতিথি হিসেবে প্রোডাক্টসমূহ ও ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

সভাপতির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান বলেন, এ উদ্যোগ দেশের ডিজিটাল ও ক্যাশলেস ইকোসিস্টেম গড়ে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি আর্থিক অন্তর্ভুক্তি জোরদার এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে সেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

চেয়ারম্যান খাজা শাহরিয়ার বলেন, এপিআই-নির্ভর প্রযুক্তির মাধ্যমে সমন্বিত ও নির্বিঘ্ন ব্যাংকিং সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে। ডিজিটাল দানবক্স ও বাংলা কিউআর পেমেন্ট সিস্টেম চালুর ফলে গ্রাহকরা সহজ, দ্রুত ও নিরাপদ লেনদেনের সুবিধা পাবেন এবং দাতব্য কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা বৃদ্ধি পাবে।

উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম ভূঁইয়া স্বাগত বক্তব্যে বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সময়সীমার আগেই বাংলা কিউআর ভিত্তিক ডিজিটাল দানবক্স ও পেমেন্ট সিস্টেম চালুর মাধ্যমে ব্যাংক উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। গ্রাহকরা যেকোনো ব্যাংকিং ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস অ্যাপ ব্যবহার করে সহজ ও নিরাপদে লেনদেন সম্পন্ন করতে পারবেন।

অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, মো. ফজলুর রহমান চৌধুরী, মো. আসাদুজ্জামান ভূঁইয়া, মোহাম্মদ হোসাইন, এস. এম. আবু জাফর ও সৈয়দ আবুল হাশেমসহ ম্যানেজমেন্ট কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগের প্রধান এবং কর্পোরেট শাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। সকল শাখা ব্যবস্থাপক ভার্চুয়ালি অংশ নেন।

ডিজিটাল দানবক্স গ্রাহকদের জন্য সহজ, স্বচ্ছ ও নিরাপদভাবে ডিজিটাল মাধ্যমে দান করার সুযোগ তৈরি করবে। বাংলা কিউআর অ্যাকুয়ারিং সিস্টেমের মাধ্যমে ব্যবসায়ী ও গ্রাহকরা তাৎক্ষণিক, নিরাপদ ও ঝামেলামুক্ত ডিজিটাল লেনদেন সম্পাদন করতে পারবেন।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

দক্ষিণ সুরমায় মোটরসাইকেল চোরাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার

জকিগঞ্জ-কানাইঘাটকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার দাবি এমপি হাসানের

পাইলট উদ্ধারে মার্কিন অভিযান ব্যর্থ: ইরান

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের আরও পতন, নড়বড়ে অবস্থায় ব্রাজিল–আর্জেন্টিনাও

হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী নিহত

হরমুজ প্রণালিতে টোল আরোপের ঘোষণা ইরানের: বৈশ্বিক জ্বালানি বাণিজ্যে নতুন উত্তেজনা

ভিজিএফের চাল বিতরণে শিক্ষক-ইমামদের বাদ, কমিটিতে বিএনপি নেতাদের অন্তর্ভুক্তির অভিযোগ

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন সিলেটের শাম্মী ও জহরত

ইয়াং স্টার ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা

সিলেটে ৩২ ঘণ্টায় পুলিশের জালে ১০৫ জন