Ekattorer Kotha
মঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

অসহায়দের মাঝে ইয়াং স্টার ক্লাবের ফুডপ্যাক ও ঈদ উপহার বিতরণ

                       

মার্চ ১৭, ২০২৬
                   

 

একাত্তর ডেস্ক ::

পবিত্র রমাদান উপলক্ষে নগরের ইসলামপুর (মেজরটিলা) এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ফুডপ্যাক ও ঈদ উপহার বিতরণ করেছে সামাজিক ও ক্রীড়ামূলক সংগঠন ইয়াং স্টার ক্লাব। রোববার (১৫ মার্চ) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

‘মানবতাই আমাদের লক্ষ্য’-এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে ক্লাবের নেতৃবৃন্দ সরাসরি উপকারভোগীদের হাতে ফুডপ্যাক ও ঈদ উপহার তুলে দেন। সহায়তা পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে ক্লাবের উপদেষ্টারা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি দায়িত্ব। এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চালিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জুয়েদ হোসেন মিলু বলেন, মানবিক উদ্যোগের মাধ্যমে সমাজের মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।

সাধারণ সম্পাদক সুদ্বীপ শর্মা বলেন, এ আয়োজন বাস্তবায়ন করা চ্যালেঞ্জিং ছিল। তবে সবার সম্মিলিত সহযোগিতায় তা সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি রুকন আহমদ, সহ-সাধারণ সম্পাদক এস এম সোয়েব ও মাসুদ আহমদ ইমন, সাংগঠনিক সম্পাদক ঘোরী তানভীর, সহ-সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ, প্রচার-প্রকাশনা ও ধর্ম সম্পাদক রাসেল আহমদ, সহ প্রচার-প্রকাশনা ও ধর্ম সম্পাদক এম এ হানিফ, কোষাধ্যক্ষ মো. ফুজায়েল আহমদ, সহ কোষাধ্যক্ষ মো. লিটন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রউফুজ্জামান কায়সার, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুমেল আহমদ এবং নির্বাহী সদস্য কামরুল ইসলাম ও আল আমিনসহ অন্যান্য সদস্যরা।

সর্বশেষ - ইপেপার

আপনার জন্য নির্বাচিত

সিলেটে প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণা, আটক দুই

সিলেট বিমানবন্দর থেকে আজ হজ্জ ফ্লাইট উদ্বোধন

সিলেটে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, যুবক গ্রেপ্তার

শাল্লায় বাঁধ নির্মাণ প্রকল্পে ১৪৪ ধারা জারি

ইরানে স্থল অভিযানের গোপন প্রস্তুতি পেন্টাগনের, সিদ্ধান্ত ট্রাম্পের হাতে: ওয়াশিংটন পোস্ট

হাম রোধে জরুরি টিকাদান শুরু রোববার, স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

শিশুদের সৃজনশীল বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ—মিফতাহ সিদ্দিকী

পরিবহন শ্রমিকদের সংঘর্ষে সিসিক প্রশাসকের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

‘সিলেটের সাংবাদিকতা ঐতিহ্যের ধারায় সত্যনিষ্ঠ পথেই এগুচ্ছে’

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ সংস্কারের আশ্বাস সিসিক প্রশাসকের